চট্টগ্রামের সীতাকুণ্ডের পশ্চিম মহাদেবপুর খলিল স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা মেয়র নায়েক (অব.) সফি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২ মার্চ) বিকালে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ফজলে এলাহী পায়েলের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাইদুল ইসলাম আরাফাতের পরিচালনায় প্রধান অতিথি এস এম আল মামুন এমপি বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন।
জানা গেছে, খেলায় মোট ৯টি দল অংশগ্রহণ করে। প্রতিপক্ষকে ৩ গোল দিয়ে বিজয়ী হয় সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এপোলোর দল। শতরঙ ম্যাচ সেরা নির্বাচিত হয় ৬ নম্বর ওয়ার্ডের মো. রুবেল। রানার্স আপ হয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবুর দল। তৃতীয় স্থানে অধিকার করেন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম জসিমের দল।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক (অব.) সফিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আইনবিষয়ক সম্পাদক আইনজীবী ভবতোষ নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান।
এছাড়া উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু, পৌর কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ডের বদিউল আলম জসিম, ৩ নম্বর ওয়ার্ডের শামসুল আলম আজাদ, ৫ নম্বর ওয়ার্ডের শফিউল আলম চৌধুরী মুরাদ, ৯ নম্বর ওয়ার্ডের শাহ কামাল চৌধুরী, মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম, কামরুন নাহার কাকলী, খালেদা আক্তার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি দুলাল চন্দ্র দে, পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক আশীষ শর্মা, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী প্রমুখ।
