কমেছে করোনা শনাক্তের হার   

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২২:৩৭

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ২২ শতাংশে, যা গতদিনের তুলনায় কম।

গতকাল শনিবার ৩৪ রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ৭ দশমিক ২৫ শতাংশ।

রোববার (৩ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৮ হাজার ৫৮৮ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আর কারো মৃত্যু হয়নি। সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৫৩ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৫ হাজার ৫৯২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 

ইত্তেফাক/ডিডি