কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ঢাকা’র আবারও সভাপতি রুবেল, সম্পাদক গাফফার

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২০:৪৯

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকা’র ২০২৪-২০২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবারও বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকের কোর্ট রিপোর্টার অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার। একই সঙ্গে সংগঠনের পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন সময়ের আলো পত্রিকার কোর্ট রিপোর্টার গাফফার হোসেন ইমন।

আজ সোমবার ঢাকার জেলা জজ আদালতের পুরান ভবনের নিচতলায় এসোসিয়েশনের কার্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকা’র নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার জাতীয় পার্টি-জেপি যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাকারিয়া হায়দার।

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাক’র সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন গাফফার হোসেন ইমন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আজাদ রহমান। এছাড়া সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি পদে রবিউল ইসলাম রবি, সিনিয়র সহসাধারণ সম্পাদক এম এ জলিল উজ্জল, সহসভাপতি পদে মুহাম্মদ ওয়হিদুন নবী বিপ্লব, ট্রেজারার মুহাম্মদ মিজানুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক কে, এম খাইরুল ইসলাম।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. হাফিজ উদ্দিন, মো. শাহ আলম সোহাগ, মো. মফিজুর রহমান মাহফুজ, মুহাম্মদ লুৎফর রহমান ও মো. জাকির হোসেন।

এছাড়া উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- শাহজাহান খান, সৈয়দ আহমেদ গাজী, মুনজুর আলম (মুনজু), আশরাফ উল আলম, চৈতন্য চন্দ্র হালদার, দুলাল মিত্র, এমদাদুল হক লাল, মো. আবুল কালাম আজাদ, মশিহুর রহমান ও আনোয়ারুল কবীর বাকুল।

ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আহম্মেদ গাজী এদিন সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার চৈতন্য চন্দ্র হালদার ও মো. মুনজুর আলম উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসএটি