গত কয়েক মাস ধরে ঢালিউডের নায়ক বাপ্পী চৌধুরীর মা অসুস্থ ছিলেন। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাপ্পীর মা স্বপ্না সাহা।
বাপ্পী চৌধুরীর ঘনিষ্ঠ স্বজন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গত রবিবার রাতে বাপ্পী বলেছিলেন, মা স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। অনেকদিন ভারতে চিকিৎসা চলার পর সম্প্রতি তাকে দেশে নিয়ে আসি। মুগদা হাসপাতালে ভর্তি করি।
মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাপ্পী।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের বাপ্পীর মা স্বপ্না সাহার শেষকৃত্য সম্পন্ন হবে।
