ঋতুতে যখন বসন্ত তখনই প্রকৃতি সেজে উঠে নিজের সাজে। ঠিক এই বসন্তকাল আসলেই প্রকৃতির সঙ্গে সঙ্গে সেজে উঠে পুরো রাজশাহী কলেজ ক্যাম্পাস বিভিন্ন ফুলে ফুলে। ডালিয়া, জিনিয়া, কসমস, বিভিন্ন রকম ছোটবড় জাতের গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন রকমের ফুলে ফুলে ছেয়ে গেছে ক্যাম্পাস। এসব ফুল পরিচর্যার কাজ করেন মালিরা। তবে, কোনো অংশ কম নয় পরিচর্যা করতে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। মালিদের সঙ্গে কাঁদামাটির কাজ এমনকি পানি দেওয়ার কাজও করেন তিনি। ফুলের যত্ম নিতে পুরো ক্যাম্পাসে কাজ করেন ৬ জন মালি। এদিকে ফুল শুকিয়ে যাচ্ছে। তারপরেও যত্ম ও পানি দিয়ে তরতাজা রাখার চেষ্টা করছেন মালিসহ কর্তৃপক্ষ। ছবি: আজাহার উদ্দিন
