কয়েকশ কোটির হার পরেছিলেন নীতা!

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০১:২৪

মুকেশ আম্বানি ও নিতা অম্বানির ছোটো ছেলে আনাোন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের আয়োজন শেষ। তবে  এখনো রয়ে গেছে নানা চর্চা। বিশেষ করে নীতা আম্বানি এ অনুষ্ঠানের প্রথম দিন শাড়ির সঙ্গে যে লম্বা হার পরেছিলেন তার দাম নিয়েই চলছে তোরজোর  আলোচনা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আম্বানী বাড়ির বৌ বহু মূল্যবান গয়না পরবেন, তা স্বাভাবিক। কিন্তু কখনও কখনও কিছু জিনিস ধারণার বাইরে চলে যায়।

ছোট ছেলের প্রাক-বিবাহ উদযাপনের নীতা পরেছিলেন মনীশ মালহোত্রার নকশা করা কাঞ্চিপুরম।

আর শাড়ির সঙ্গে নীতা পরেছিলেন ঠাসা হিরের একটা লম্বা হার। নীতার সেই হার অনেকেরই চোখে লেগে রয়েছে। তবে হারের দাম শুনলে খানিকটা ভ্যাবাচাকা খেতে হতে পারে। 

জানা যায়, নীতার এই হারের দাম নাকি প্রায় ৪০০-৫০০ কোটি টাকা।

ইত্তেফাক/এমএএম