পাতা ঝরার মাসে ঝরে পড়েছে কড়াই গাছের পাতা। দেখে মনে হচ্ছে যেন ওপর থেকে গাছটিকে সুন্দর করে ছেঁটে দিয়েছেন। আসলে তা নয়। প্রাকৃতিক ভাবেই পাতা ঝরে নতুন কুশিও দেখা যাচ্ছে। এই বিশাল কড়াই গাছটি আর কিছুদিনের মধ্যে সবুজ হয়ে উঠবে, ফুটবে ফুলও। নিজেকে ঠিক সময়ে সাজিয়ে তুলবে প্রকৃতি নিজেই। ছবিগুলো রাজশাহী কলেজ থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন

