মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকচাপায় মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৮:৫৮

জামালপুর সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মফিজুল ইসলাম মফি (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম মফির বাড়ি সদর উপজেলার ঘোড়ধাপ ইউনিয়নের রাজাপুর গ্রামে। 

স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে নিহত মফি ভারুয়াখালী বাজারের কৃষি ব্যাংকের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় দ্রুতগামী একটি ট্রাক এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/একেএম