জাল ভোট দিতে গিয়ে ধরা, যুবকের ১ মাসের কারাদণ্ড

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৭:১১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাজারচড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ার পর এক যুবককে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৯ মার্চ) সকালে ওই ইউনিয়নের বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত তৌহিদুল (২০) বাহারচড়া ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকী জানান, তৌহিদুল নামের ওই যুবক একবার ভোট দেওয়া সত্ত্বেও ফের ভোট দিতে গেলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে শস্তির আওতায় আনা হয়।   

ইত্তেফাক/ডিডি