ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল মার্কেটিং ফেস্ট’।
শনিবার (৯ মার্চ) রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এতে ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসা এবং মার্কেটিংয়ের সঙ্গে জড়িত বিভিন্ন শাখার ৩৪ জন বক্তা ১০টি সেশনে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের নিজস্ব ম্যাগাজিন ‘বিজনেস ব্রিলিয়ানয’-এর ৪র্থ সংখ্যা উন্মোচন করা হয়। এই সংখ্যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীকে প্রচ্ছদ করে তার জীবন ও কর্ম নিয়ে তুলে ধরা হয়েছে।
ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ফাউন্ডার ও প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, যাত্রার শুরু থেকেই ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ মার্কেটিং ফেস্ট আয়োজন করে আসছে। ফ্যাশন ইন্ডাস্ট্রির উদ্যোগ এবং ব্যবসাগুলো কীভাবে আরও ইউনিক ফ্যাশন ক্রিয়েট করতে পারে, বিশ্বব্যাপী বাংলাদেশী ব্র্যান্ডকে চেনাতে পারে এবং নিজেদেরকে সাসটেইনেবল ভেঞ্চার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে তা নিয়েই এই মার্কেটিং ফেস্টের আয়োজন।
উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি এ ধরনের আরও মার্কেটিং ফেস্ট আয়োজনের আশা ব্যক্ত করেন।
