গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়ালো

আপডেট : ১০ মার্চ ২০২৪, ২১:২৪

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত মোট ৩১ হাজার ৪৫ জন নিহত হয়েছে। রোববার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় নতুন করে ৮৫ জন নিহত হওয়ার পর এ সংখ্যা বেড়ে ৩১ হাজার ৪৫ জনে দাঁড়ালো।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৭২ হাজার ৬৫৪ জন আহত হয়েছে।

ইত্তেফাক/এসএটি