বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় নারী উদ্যোক্তাদের সম্পৃক্তকরণের মাধ্যমে সম্মৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবসে আট সফল নারী উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হলো সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা। গত ৮ মার্চ রাজধানীর আইডিইবি মিলনায়তনে হাতে তুলে সম্মাননা তুলে দেওয়া হয়।
উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই), বাংলাদেশ ও নেদারল্যান্ড ভিত্তিক উদ্যোক্তা পরামর্শক প্রতিষ্ঠান পাম-এর সহযোগিতায় প্রতিবছর এ উদ্যোগ নিয়ে থাকে স্বপ্নশীলন ও ক্যারিয়ার কেয়ার.কম।
এবারের আয়োজনে কৃষি উদ্যোগের সুযোগ সম্ভাবনা ও বহুমুখীকরণ নিয়ে আলোচনা করেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা পরিচালক শাইখ সিরাজ। এ সময় তিনি উদ্যোক্তাদের নানা প্রশ্নের জবাব দেন এবং চতু্র্থ শিল্পবে শামিল হতে কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তা সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।
অন্যদের মধ্যে ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেহানা পারভীন, সিটি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিটি আলোর প্রধান নাসরীন আক্তার, উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্টের (উই) প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা, পাম-এর কান্টি রিপ্রেজেন্টেটিভ পল্লব মাজহাবউদ্দীন এবং লেখক ও উন্নয়ন গবেষক নাজমুল হুদা বক্তব্য রাখেন।
পরে নতুন উদ্যোক্তাদের সাপ্লাই চেন ব্যবস্থাপনা ও সরবরাহ কৌশল নিয়ে র্কর্মশালা পরিচালনা করেন নেসলের সাপ্লাই চেকইন প্ল্যানিং হেড ফয়সাল আলম, এবং ডিজিটাল মার্কেটিং ও নেটওয়ার্কিং নিয়ে কথা বলেন ফরিদুজ্জামান স্বাধীন।
এ বছর সাহসিকা সম্মাননা পেলেন যারা
মোছা. খাদিজা খাতুন- রুপ ফ্যাশন ওয়ার্ল্ড
জান্নাত আরা মিলি- হোম কিচেন অ্যান্ড মিলি বুটিক্স হাউস
মোছা. কাশমিরি সুলতানা- কাশ্মিরিস স্টুডিও
সালমা পারভীন- প্রকৃতির ছোঁয়া
রাজিয়া কবির- রাজিয়া এগ্রো ফার্ম
নাজমুন নাহার- রুপাজ্জেল
দীপা বনিক- দীপান্বিতা
ঈমানা হক জ্যোতি- উই।
পরবর্তীতে বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল আনোয়ারের পরিচালনায় 'ইন্সপায়ারিং ওমেন টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ' শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর, উইম্যান অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের উপদেষ্টা কবির সাকিব, সাইবার ক্রাইম বিষয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা মিল্টন কুমার দেব দাস ও উদ্যোক্তা খাদিজা খাতুন।
সাহসিকা নারী উদ্যোক্তা সমাবেশের প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংক। এছাড়া আযোজন সহযোগী ছিল পুষ্টি হ্যাপী টাইম, আস্থা লাইফ ইনস্যুরেন্স, আইডিএলসি, ম্যাগী ও ক্যায়ার নিউট্রিশন এবং প্রচার সহযোগী পাক্ষিক অনন্যা, দ্য ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড ও বাংলা নিউজ ২৪. কম।

