ফের মা হলেন মৌসুমী নাগ

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৬:২৩

ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী নাগ গত ১০ মার্চ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সংবাদমাধ্যম অনুযায়ী, মঙ্গলবার (১২ মার্চ) সকালে মা ও মেয়ে দু’জনই ভালো আছেন বলে অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

মৌসুমী জানান, তার কন্যার নাম নীতিরি রাখবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হবে ডাক নাম। তবে পরিবারের সবাই মিলে পুরো নাম ঠিক করা হবে।

তিনি আরও বলেন, আমার ছেলে তার বাবার সঙ্গে সিনেমা হলে অ্যাভাটার সিনেমা দেখেছিল। সিনেমায় নীতিরি চরিত্র ছেলের কাছে খুব ভালো লাগে। এ কারণে সে বোনের নাম সিলেক্ট করে রেখেছে।

২০১০ সালের অক্টোবরে অভিনেতা শোয়েবকে বিয়ে করেন মৌসুমী নাগ। এরপর ২০১৫ সালে তাদের সংসারে আসে প্রথম পুত্রসন্তান। মৌসুমী নাগ ছোটপর্দায় বিনোদন অঙ্গনে কাজ শুরু করলেও বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে। ‘রান আউট’ সিনেমার মাধ্যমে বড়পর্দায়ও অভিষেক হয়েছে এ অভিনেত্রীর।

ইত্তেফাক/পিএস