নাজিরপুরে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিলেন মা 

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৮:১০

পিরোজপুরের নাজিরপুরে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিলেন এক অসহায় মা। উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিণ শ্রীরামকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অসহায় মা বুধবার (১৩ মার্চ) সকালে এ ব্যাপারে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

ভুক্তভোগী সালেহা খাতুন (৪২) দক্ষিণ শ্রীরামকাঠী গ্রামের মৃত রতন মোল্লার স্ত্রী। অভিযুক্ত তার ছেলে শরিফুল মোল্লা (২৬)।
 
ভুক্তভোগীর অভিযোগ, শরিফুল প্রায়ই মাদক সেবন করে ঘরে এসে তাকে মারধর করে। 
 
এ বিষয়ে নাজিরপুর থানার ওসি শাহ আলম হওলাদার বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  

ইত্তেফাক/ডিডি