শান্তর সেঞ্চুরি, জয়ের পথে আরও এগিয়ে বাংলাদেশ 

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ২২:০০

ব্যাটিং বিপর্যয় থেকে দলকে টেনে তুলেছেন নাজমুল হোসেন শান্ত। দায়িত্বশীল ইনিংসে দলকে নিয়ে যাচ্ছেন জয়ের দিকে। সেঞ্চুরিও পূর্ণ করেছেন টাইগার অধিনায়ক। তাকে সঙ্গ দেয়া মুশফিকুর রহিমও পূর্ণ করেছেন ফিফটি। দুজনের শতাধিক রানের জুটিতে জয়ের কাছাকাছি বাংলাদেশ।

১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। দুর্দান্ত ইনিংসটিতে ছিল একটি ছক্কা ও ১১টি চারের মার। ওয়ানডেতে শান্তর তৃতীয় সেঞ্চুরি এটি।

শান্তকে দারুণ সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। ১৩৫ বলে ১২৬ রানের জুটিতে অবিচ্ছিন্ন রয়েছেন দুজনে। ৫৯ বলে ফিফটি পেয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। ছিল ৬টি চারের মার। ওয়ানডেতে মুশফিকের ৪৯তম ফিফটি এটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় অতিথি লঙ্কান দল। ইনিংসের ৭ বল বাকী থাকতে ২৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানবাহিনী।

ইত্তেফাক/ডিডি