ফেনীর সোনাগাজী উপজেলায় সিজাদারত অবস্থায় গিয়াস উদ্দিন হাজারী নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নতুন জামে মসজিদে তারাবির নামাজ পড়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
বুধবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে। তিনি সফরপুর গ্রামের নতুন হাজারী বাড়ির বাসিন্দা।
তার নিকটাত্মীয় মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, তারাবির নামাজ পড়া অবস্থায় সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গিয়াস উদ্দিন দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
