রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার সংলগ্ন ছয়তলা 'রাজ কমপ্লেক্স' ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ছয়তলা 'রাজ কমপ্লেক্স' ভবনটির দ্বিতীয় তলায় আগুনের খবর পান। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিন ইউনিট বাড়ানো হয়।
