বিশ্বকাপে হাথুরুসিংহে একনায়কতন্ত্রের চেষ্টা করেছিলেন: সুজন 

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৭:৪৫

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যাপক ভরাডুবি হয় বাংলাদেশের। অনেক আশা নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে চরম ব্যর্থ হয় টাইগাররা। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে বিশ্বকাপ অনেক কথা উঠে। বিশ্বকাপে হাথুরুসিংহে একনায়কতন্ত্রের চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিশ্বকাপে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন।

দেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যমেকে দেওয়া সাক্ষাৎকারে সুজন বলেন, 'আমি মনে করি হাথুরুসিংহে অন্যতম সেরা একজন কোচ। পরিকল্পনা থেকে কাজের প্রতি নিবেদন- আমি মনে করি তিনি সব সময় কোচ, ২৪ ঘন্টায় কোচ। হ্যাঁ আগে যখন তাকে দেখতাম তার কিছুটা মাথা গরম ছিলো। এই বিশ্বকাপের পর মনে হয়েছে বিশ্বকাপে তিনি কিছুটা একনায়কতন্ত্র চেষ্টা করেছিলেন।'

বিসিবির এই পরিচালক আরও বলেন, 'আমি মনে করি যখন আপনি কোচ আপনাকে সবাইকে আগলে রাখতে হবে। যখন আপনার কাছে বড় ছাতা আছে সেখানে সবাইকে আলগাতে হবে। আপনি তা করতে না পারলে সমস্যা। আমি মনে করি তার 'ম্যান ম্যানেজমেন্ট' আরেকটু ভালো হতে পারে। আমি ভুল হতে পারি। যেটা আমি মনে করি বললাম। কোচ হিসেবে তিনি খুব ভালো আমাদের জন্য।'

ইত্তেফাক/জেডএইচ