পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ। ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের দুলাল ফকিরের জালে ধরা পড়েছে মাছগুলো। মাছগুলো গতকাল শুক্রবার সকালে পিরোজপুরের বাদুরা মৎস অবতারণ কেন্দ্রে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়।
ট্রলারের জেলেরা জানান, একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে যাওয়ার পর মাত্র দুই বার জাল ফেলে ৯০টি লাক্ষা মাছ ধরেছেন তারা। এর প্রতিটির ওজন ১০ থেক ২০ কেজির মধ্যে। এরপর ৫ দিন পর পিরোজপুরে ফিরে আসেন জেলেরা।
ট্রলারের মালিক দুলাল ফকির জানান, পরপর কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে তালোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।
