মিষ্টি প্রস্তুত ও বিক্রিকারক প্রতিষ্ঠান ফুলকলি র্দীঘদিন ধরে বাসি দই, মিষ্টি ও রসমালাই বিক্রি করছিল। আর সেটি করা করা হচ্ছিল পণ্যের গায়ের মেয়াদোত্তীর্ণ স্টিকার তুলে। নামকরা এ প্রতিষ্ঠানটিকে হাতেনাতে বিয়ষটি ধরেছে ভ্রাম্যমাণ আদালত। কৌশলে মেয়াদোত্তীর্ণ স্টিকার তুলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আরো তিন প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় ৪০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। অভিযানে জনপ্রিয় ফার্মেসিকে ১০ হাজার টাকা, পিন্টু ড্রাগ হাউসকে ১০ হাজার, দই, মিষ্টি ও রসমালাই মেয়াদোত্তীণের স্টিকার উঠিয়ে বিক্রির অপরাধে ফুল কলিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে হাড়ি গোস্তকে ২০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/ইএইচএম
