গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম নার্গিস খাতুন। তাকে নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।
রোববার (১৭ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নার্গিস মারা যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নার্গিসের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
শুক্রবার (১৫ মার্চ) সকালে সোলাইমান মোল্লা নামে একজনের মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় তায়েবা নামে এক শিশু ও ভোরে মনসুর নামে আরও একজন মারা যায়। রোববার মারা যান আরিফুল ইসলাম ও মইদুল।সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন ছিলেন।
