নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান, কোটি টাকার ম্যাগনেটসহ আটক ৫

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৪:৫৮

পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ম্যাগনেট বিক্রেতা ও ক্রেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৭ মার্চ) গভীররাতে নাজিপুর থানার ওসি শাহ্ আলাম হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নের কাঁটাবুনিয়ার গ্রামের আনসার সদস্য আকরাম শেখের বাড়ীতে অভিযান চালিয়ে এদেরকে আটক করেন।  

আটককৃত ম্যাগনেট বিক্রেতা উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মৃত হাসেম ফকিরের ছেলে মাস্টার আছাদুজ্জামান ফকির টুকু (৫৫), এবং উপজেলার সদর ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে আকরাম শেখ (৫৮)।

এদিকে ম্যাগনেট ক্রেতা পাবনা জেলার চাটমোহর উপজেলার ফোলজানা ইউনিয়নের চকমাড়ম গ্রামের মহর আলী মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার উল্লাপাড়া ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে মো. আবু সাঈদ পরামানিক (৪৫)। পাবনা জেলার ভাঙ্গুরা থানার বোয়ালমারী গ্রামের গ্রামডাক্তার মোকছেদ আলীর ছেলে মো. ফিরোজ আহম্মেদ (৪০), এ ছাড়া পাবনা জেলা সদরের মৃত জহুরুল হকের ছেলে আব্দুল মতিন (৫৫), ্উল্লেখ্য আব্দুল মতিন পাবনা সদরের ঔষধ প্রশাসনের অফিস সহকারী বলে দাবি করেন। 

আটকৃতরা জানান, ম্যাগনেট বিক্রেতা আসাদুজ্জামান টুকু ফকির ও আকরাম আলী শেখ ওই ৪ বিক্রেতার নিকট কোটি টাকা মূল্যের ম্যাগনেট বিক্রির প্রলোভন দিয়ে, ম্যাগনেট দেখানোর জন্য আনে। এবং পূর্বে বায়না স্বরূপ বিক্রেতা আকরাম আলী শেখ ২ লক্ষ টাকা নেয়। আমরা উক্ত ম্যাগনেট পরীক্ষা করে দেখার জন্য আসলে পুলিশ আমাদের আটক করে,এসময় আকরাম দৌড়ে পালিয়ে যায়। 

নাজিরপুর থানার ওসি শাহ্ আলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকার একটি চক্র নিজেরা ম্যাগনেট তৈরি করে বিভিন্ন জেলার মানুষদের ভুল বুঝিয়ে অর্থ হাতিয়ে নেয়। আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি ম্যাগনেটের মূল হোতা আকরাম ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। তাকে আটক করার জন্য অভিজান অব্যহত আছে। আটকতৃদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ইত্তেফাক/পিও