গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে খালিদের দাফন হবে গোপালগঞ্জে

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০২:৫১

আশির দশকের 'চাইম' ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

সোমবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গ্রিন রোড জামে মসজিদে তার জানাজা হবে।

তার মরদেহ ধানমন্ডির আল মারকাজুল ইসলামীতে নেওয়া হয়েছে। সেখান থেকে গ্রিন রোড জামে মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানেই খালিদের দাফন হওয়ার কথা রয়েছে।

খালিদের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে আছে-সরলতার প্রতিমা, যতটা মেঘ হলে বৃষ্টি নামে, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবারও বেলা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে, তুমি নেই তাই।

ইত্তেফাক/পিএস