সৌম্যর কনকাশন সাব নিয়ে খুশি নন লঙ্কানরা

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:৫৮

মুশফিক-রিশাদের ব্যাটিং তাণ্ডবে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন লঙ্কান ব্যাটার জানিথ লিয়ানাগে এবং কোচ নাভিদ নেওয়াজ। এছাড়াও এদিন কনকাশন সাব নিয়ে এই লঙ্কান কোচের মুখে শোনা যায় ভিন্ন রকম বাণী। সেই সঙ্গে তানজিদ তামিমের ব্যাটিং করার বিষয়টি আইসিসিকে অবগত করবেন বলে জানান দলটির সহকারী কোচ।

গতকালের ম্যাচ নিয়ে শুরুতে লিয়ানাগে বলেন, ‘এই ম্যাচ নিয়ে আমরা হতাশ। আমরা আমাদের বোর্ডে যথেষ্ট রান তুলতে পারিনি। তারপরও আমাদের বোলার এই রানে ম্যাচ জয়ের জন্য অনেক চেষ্টা করেছে।’ এই ম্যাচে অপরাজিত শতক হাঁকান জানিথ লিয়ানাগে। যা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। নিজের ইনিংস নিয়ে এই লঙ্কান ব্যাটার বলেন, ‘আমি সুযোগ কাজে লাগাতে মুখিয়ে ছিলাম। এই সিরিজটা আমার দারুণ কেটেছে। এই সিরিজের ধারাবাহিকতা সামনের দিনগুলোর জন্য ধরে রাখতে চাই। ভবিষ্যতে সুযোগ ফেলে আরও ভালো করতে চাই।’

এছাড়াও এই ম্যাচে বাংলাদেশ দল এবং রিশাদ হোসেনকে নিয়ে এই লঙ্কান ব্যাটাররা বলেন, ‘এই ম্যাচে বাংলাদেশ সত্যিই অনেক ভালো খেলেছে। রিশাদ হোসেনকে কৃতিত্ব দিতেই হবে। হাসারাঙ্গা আমাদের সেরা বোলার। তাকে সে যেভাবে খেলল, আমরা আসা করিনি এমন কিছু হবে। সত্যিই রিশাদ অনেক ভালো ব্যাটিং করেছে। দলের সবচেয়ে ভালো বোলার মার খেলে সেটার প্রভাব দলের বাকি বোলারদের ওপর পড়ে।’ এছাড়াও ম্যাচ শেষে বাংলাদেশের সেলিব্রেশন নিয়ে এই লঙ্কান ক্রিকেটাররে প্রশ্ন করা হয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সেলিব্রেশন আমি দেখিনি, তারা কীভাবে উদযাপন করেছে।’ 

শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ।

অন্যদিকে এই ম্যাচে কনকাশন সাবে সৌম্য সরকারের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তানজিদ হাসান তামিম। এই বিষয়ে দলটির সহকারী কোচ নাভিদ নেওয়াজ বলেন, ‘কনকাশন সাব থেকে আমরা সত্যি অবাক হয়েছি। আমরা ফুটেজ দেখেছি। সে বল ধরার জন্য ড্রাইভ দিয়েছে। মাথায় আঘাত লাগার মতো কিছুই দেখিনি।’

ইত্তেফাক/জেডএইচ