সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার ও ঈদের নতুন জামা উপহার পুনাকের

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৫:০৯

মাদারীপুরে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশত শিশু নিয়ে ইফতার এবং ঈদের নতুন জামা উপহার হিসেবে তুলে দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম ও তার সহধর্মিণী পুনাক সভাপতি শিউলী বেগম। 

রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় শহরের লেকপাড়ে পুলিশ সুপারের সরকারি বাসভাবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। 

পুলিশ সুপারের বাসভবনে ইফতার করতে পেরে সুবিধাবঞ্চিত এসব শিশুরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। ইফতার মাহফিলে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে পুনাকের সভাপতি শিউলী বেগমের সভাপতিত্বে আরও অংশ নেন মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম। 

এ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউল হাসান, সহকারী পুরিশ সুপার মো. মুরসালিন, সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন, পুনাকের সদস্যসহ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতারে চার প্রকারের কোমল পানিয়, বিভিন্ন প্রজাতির ফল, মিষ্টি, পেয়াজু, ছোলা, মুড়ি, দই, হালিম, বিরিয়ানি খাওয়ানো হয়। খাবার শেষে প্রতিটি শিশুর হাতে ঈদের নতুন জামা উপহারও হিসেবে তুলে দেওয়া হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভাপতি শিউলী বেগম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ জন জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটাতে এবং ওদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই আয়োজন। আমরা খুব ভালো একটি সময় কাটিয়েছি। শিশুরাও আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আমাদের আপন করে নিয়েছে। এটাই আমাদের কাছে প্রাপ্তি।

ইত্তেফাক/পিও