কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতব্যাপী বিক্ষোভের ডাক

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৬:১৩

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে ভারতব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভের আহ্বান জানিয়েছেন আম আদমি পার্টির (এএপি) দিল্লি শাখার আহ্বায়ক গোপাল রাই।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ মার্চ) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আবগারি নীতি-সংযুক্ত মানি লন্ডারিং মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। পরে তাকে সংস্থার সদর দপ্তরে নেওয়া হয়। ভারতের ইতিহাসে একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর এটিই প্রথম গ্রেপ্তারের ঘটনা।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

গ্রেপ্তারের পর মধ্যরাতেই সংবাদ সম্মেলনে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি বলেছেন, শুক্রবার সুপ্রিম কোর্ট মামলার শুনানি করবে। এই গ্রেপ্তার অসাংবিধানিক। তারা (ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী) হেমন্ত সোরেন ও অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে এবং কংগ্রেসের অ্যাকাউন্ট স্থগিত করেছে।

এর আগে দিল্লি কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি কেজরিওয়ালের বাসভবনের বাইরে এএপি সমর্থকরা বিক্ষোভে যোগ দিয়েছিলেন।

ইত্তেফাক/এসকে