রাজশাহী জেলার বিভিন্ন উপজেলাগুলোতে পেঁয়াজের বীজ ফেলতে ব্যস্ত কৃষকেরা। এই ফুলে বেছন না আসায় তারা পরাগায়ন করছেন যেন বীজ আসে। এদিকে মৌমাছি না আসার কারণ অতিরিক্ত কীটনাশক ব্যবহার। ফলে মৌমাছি, প্রজাপতি, পেঁয়াজ ফুলে বসছে না। আবার অনেক জায়গায় দেখা গেছে কীটনাশক কম ব্যবহারের ফলে তাদের বেছন ভালো হয়েছে। ছবিগুলো রাজশাহীর পুঠিয়া উপজেলা ও তাহেরপুর সড়কের পাশ থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
