রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার ইসলামবাগে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
শুক্রবার দিবাগত রাত (২৩ মার্চ) সাড়ে ৩টার দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ইসলামবাগের আগুনের খবর পেয়ে রাত ৩টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে পর্যায়ক্রমে আরও ৮টি ইউনিট যোগ দেয়।
তবে স্থানীয়রা বলছেন, ভবনটিতে জুতার কারখানা ছিল। সেখানে দাহ্য পদার্থ ছিল, যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে।
এদিকে পুরান ঢাকা এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা মইয়ের মাধ্যমে খুব কাছে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ডেমরার ওই ভবনে ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ড্রেনের পানিতে নেভে আগুন: ফায়ার সার্ভিস