পল্লবীতে ফয়সাল হত্যাকাণ্ড: কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৫

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১১:৪৪

রাজধানীর পল্লবী এলাকায় ফয়সাল হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাং লিডার টান আকাশ ও গালকাটা রাব্বিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে শুক্রবার (২২ মার্চ) রাতে নরসিংদী ও গাজীপুরে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৪।

তবে বাকি আসামিদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব। 

ইত্তেফাক/কেকে