মহাখালীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৭:০৮

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। রোববার (২৪ মার্চ) বিকল ৪টা ৫ মিনিটের দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৫-৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি।

বস্তিতে আগুন। ছবি: সংগৃহীত

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

ইত্তেফাক/এএএম