নাটোরের বড়াইগ্রামে ট্রলিচাপায় উর্মিলা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। উর্মিলা উপজেলার তালসো গ্রামের আলীম উদ্দিনের মেয়ে।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, শুক্রবার সকালে নানার সাথে নিজ বাড়ি তালসো থেকে নগর বাজার এলাকার খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল উর্মিলা। তারা নগর বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রলি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় উর্মিলা।
আরো পড়ুন : বরগুনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
তিনি আরো জানান, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
