জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২০:২০

স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ শুরু করেন তিনি। 

তার এই ভাষণ সরাসরি একযোগে সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর পঞ্চম মেয়াদে এবং টানা চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণের পর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে এটিই প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।

ইত্তেফাক/এবি