হাজীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৪:৪৭

নতুন করা রোপ ছাড়াই চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাংবাদিক ও সুধি সমাবেশের উপস্থিতিতে পৌর হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন।

আরও পড়ুন: রাজৈরে ৮ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৮ কোটি ৭৮ লক্ষ ৫৯ হাজার ৭’শ ৫০ টাকা। এর মধ্যে নিজস্ব খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ২০ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার, ২’শ ৫০ টাকা । মোট ব্যয় ১৯ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার টাকা। উন্নয়ন খাতে সর্বমোট আয় ৩৭ কোট ৯১ লাখ, ৬৩ হাজার, ৫’শ টাকা। উন্নয়ন খাতে সর্বমোট ব্যয় ৩৪ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। মোট ব্যয় ৫৪ কোটি ৫২ লক্ষ ১৫ হাজার টাকা। মোট উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ২৬ লাখ ৪৪ হাজার, ৭’শ ৫০ টাকা।

পৌর সচিব নুর আজম শরিফের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ আবু রায়হান জনি, পৌর প্যানেল মেয়র-২ শুকু মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরি, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মুনির,  পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, শিক্ষক দেলোয়ার হোসেন, কাউন্সিলর আবু বকর ছিদ্দিক, শকুর মিয়া, হাবিবুর রহমান, হিসাব রক্ষক শফিকুর রহমান। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআরএম