কুড়িগ্রামের ফুলবাড়ীতে নীলকোমর নদীতে গোসল করতে গিয়ে জিসান ইসলাম (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১ টায় উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে। জিসান ফুলবাড়ী জছিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: খালেদা জিয়া প্যারোল চাইলে সরকার দেখবে: কাদের
স্থানীয়রা ও জিসানের ভাই মজিবুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে কয়েক বন্ধু মিলে জিসান নীলকোমর নদীতে গোসন করতে যায়। গোসল করার সময় হঠাৎ জিসান বন্ধুদের অজান্তে গভীর পানিতে ডুবে যায়। পরে তার বন্ধুরা জিসানকে নদীতে দেখতে না পেয়ে বাড়িতে জানায়। পরে পরিবার ও এলাকাবাসীরা নীলকোমর নদীতে খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে ফুলবাড়ী হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুকুল বিকাশ রায় জানান, হাসপাতালে আনার আগেই শিশু জিসানের মৃত্যু হয়।
ইত্তেফাক/এমআরএম
