এখন রাজশাহী জেলার বিভিন্ন উপজেলাগুলোতে সরিষা তোলার পর আমন ধানের চারা লাগানো হয়েছিল। এখন ধানের গাছ বেশ বড় হয়ে গেছে। ইতোমধ্যে ধানের শিষ বের হতে শুরু করেছে কোথাও কোথাও। এদিকে আবার আলু তুলে আবারও ধান লাগানো শুরু হয়েছে পুরোদমে। গ্রামগুলো সবুজে সবুজে ছেয়ে গেছে। তাই ধান গাছের সবুজ পাতায় ঘাস ফড়িং বেশ বসে তার শিকার করছে। ছবিগুলো আজ রাজশাহী তানোর উপজেলা থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
