টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৯:১১

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

গ্রেপ্তাররা হলেন—টেকনাফের হোয়াইক্যং রইক্ষ্যং গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে নবী সুলতান প্রকাশ নবী (৩৫) ও বাহারছড়ার উত্তর শীলখালীর মৃত হোসনের ছেলে মো. ছলিম (২৬)।

ওসি বলেন, পাহাড়ি এলাকায় কাজ করতে গিয়ে অপহৃত ১০ ব্যক্তিকে উদ্ধারের পর অপহরণকারী চক্রের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এ ঘটনায় জড়িত ১ ও ২ নম্বর আসামিকে পাহাড়ি এলাকায় রাতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শুটারগান (এলজি), ৪টি বড় দা ও ৪টি মাথা বাঁকানো দা উদ্ধার করা হয়েছে। 

ইত্তেফাক/ডিডি