ঈদে সালামি পাওয়া শিশুদের মুল আকর্ষণের একটি। ঈদের সকালে বড়দের কাছ থেকে সালামি পাওয়ার অপেক্ষার প্রহর গুনতে থাকে তারা। নতুন চকচকে টাকায় ঈদি বা ঈদ সালামি তাদের আনন্দকে বাড়িয়ে তোলে বহুগুণ। শুধু শিশুদেরই নয়, বড়দেরও নতুন নোটে সালামি দেওয়ার রীতি বহুদিনের। এ কারণে ঈদের আগে অনেকেই সংগ্রহ করে থাকেন নতুন টাকা। কেউবা সংগ্রহ করেন ব্যাংক থেকে, কেউবা সংগ্রহ করেন পথের পাশে বসে থাকা নতুন টাকা বিক্রেতার কাছ থেকে। রাজধানীর গুলিস্তানে আন্ডারপাসের পাশ ঘেঁষে রাস্তার ওপর নতুন নোটের দোকানে ভিড় করছে মানুষ। ছবিগুলো সোমবার (১ এপ্রিল) তোলা। ছবি: ফোকাস বাংলা
