চৈত্র মাসের কয়েকদিন আগে মোটামুটি ঠাণ্ডা গরম ছিল। হঠাৎ করে কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়তে থাকে। প্রচণ্ড রোদ ও খরা তাপে পাখিরা বিপাকে পরেছে। রোদ ও খরা তাপে হাঁসফাঁস করছে এসব গাঙশালিক। গাঙশালিকেরা সাধারণত নদীর পারেই থাকতে পছন্দ করে। কিন্তু কিছু কিছু এলাকাতে নদী ভাঙ্গনের পড়ে মাটির ফাঁক ফোকরেও বাসা বেঁধেছে। অধিকাংশ পাখি খাবারের সংকটে লোকালয়ে চলে আসছে। এবার বাসা বেঁধেছে কৃষকের আঙিনায়। ছবিগুলো রাজশাহী গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি থেকে কাকন যাবার পথের হঠাৎ পাড়া গ্রাম থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
