ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:০১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগের জসিম উদ্দিনকে সুপ্রিম কোর্টের বিশেষ সিকিউরিটি বিভাগে এবং সুপ্রিম কোর্টের বিশেষ সিকিউরিটি বিভাগের মোমিনুল ইসলামকে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম