গাইবান্ধা শহর সংলগ্ন নতুন ব্রিজের পাশে ঘাঘট নদীর পাড়ে শনিবার (৬ এপ্রিল) দিনব্যাপী ঐতিহ্যবাহী বারুণীর মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নদীর পাড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়। হিন্দু পুণ্যার্থী নদীতে স্নান সেরে গঙ্গা দেবীর পূজা অর্চনা করে। চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির দিনেই ঘাঘট নদীর পাড়ে এই মেলা ও গঙ্গা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
