বসন্তের শুরু থেকেই সময়মতো প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলেছে। পুরাতন পাতা ঝড়ে পড়ে যাবার পরে নতুন পাতা গাছে গজিয়েছে। এখন সবুজ আর সবুজ। তবে, বসন্ত এখন শেষের দিকে। গ্রীষ্মকালীন নানা ফুল ফুটবে এখন। এদিকে সবুজের মাঝে দুইটি টিয়া পাখি যেন বসন্তকে আরও ফুটিয়ে তুলছে। এভাবেই একজোড়া টিয়া পাখি তাদের মধ্যে আলোচনা করছে। এভাবেই ডালে বসে থাকতে দেখা যায় তাদের। ছবিগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের সামনে থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
