সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে নিক্সন চৌধুরী ও তার ছোট ছেলে মিখাইল মুজিব চৌধুরী নামাজ আদায় করেন।
এ সময় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদুল ফিতরের ঈদ জামাতে অংশ নেন।
নামাজ শেষে শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে এমপি ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর তিনি তার নির্বাচনী এলাকা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
