মারা গেছেন ডাবল মার্ডার থেকে মুক্তি পাওয়া ফুটবলার সিম্পসন

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১১:১৩

প্রাক্তন স্ত্রী ও বন্ধুর হত্যা মামলা থেকে মুক্তি পাওয়া সাবেক আমেরিকান তারকা ফুটবলার ও অভিনেতা ওরেনথাল জেমস সিম্পসন প্রোস্টেট মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ৭৬ বছরে বয়সে মারা গেছেন সাবেক এই ফুটবলার।

প্রো–ফুটবল হল অব ফেম এক বিবৃতিতে জানিয়েছে, লাস ভেগাসে মারা যাওয়া সিম্পসন প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন। তিনি কেমোথেরাপিও নিচ্ছিলেন। সিম্পসনের পরিবার জানায়, মৃত্যুর সময় তার সন্তান এবং নাতি-নাতনিরা পাশে ছিলেন।

১৯৯৫ সালে প্রাক্তন স্ত্রী নিকোল ব্রাউন এবং তার বন্ধু রন গোল্ডম্যানকে হত্যার মামলা থেকে ওজে সিম্পসনের বেকসুর মুক্তি মিললে বিষয়টি তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল। ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেসে ব্রাউনের বাড়ির বাইরে এই দম্পতিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল সিম্পসনকে।

ইত্তেফাক/জেডএইচ