পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাইকে স্বাগত জানিয়ে খাগড়াছড়িতে গুইমারাতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে গুইমারা রামসু বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলী পাহাড় গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার উদ্বোধন করা হয়। ছবি: ফোকাস বাংলা
