টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িকে ট্রাকের ধাক্কা, ১১ জনের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৫:২৮

ঝালকাঠিতে  ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাবখাল সেতু টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে একটি ইজিবাইকের ৭ আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মারা যান আরও ৪ জন। তবে এ মুহুর্তে কারো নাম পরিচয় জানা যায়নি। 

পুলিশ জানায়, সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে চাপা পড়ে আছে একটি প্রাইভেট কার। ওই গাড়িতে শিশুসহ ৬ জন আরোহী আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করছেন।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহিতুল ইসলাম ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজতে ঝালকাটি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান হিসেবে রাখা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে। 

 

ইত্তেফাক/এসজেড