উত্তরের জেলা গাইবান্ধার চরাঞ্চলে অনাবাদি জমিতে প্রথমবারের মত হয়েছে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ। ধু ধু বালুচর। আগে ফসল ফলেনি, কিন্তু এখন সবুজের সমারোহ। বিস্তীর্ণ বালুচরে সবুজ লতায় মোড়ানো গাছ। খালি পড়ে সেই জমিগুলো এখন কৃষকদের নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে। দুরদূরান্ত থেকে ব্যাপারীরা এসে ক্ষেত থেকেই কিনে নিচ্ছেন চাষিদের তরমুজ। দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। তরমুজ চাষে এখন চাঙ্গা চরের চাষিরা। ছবিগুলো রোববার (২১ এপ্রিল) তোলা। ছবি: ফোকাস বাংলা
