রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে বাসচাপায় খায়রুল ইসলাম নামের ট্রাফিক পুলিশের এসআই নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত খায়রুল ইসলাম ডেমরা ট্রাফিক জোনের এএসআই ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের গ্রামের বাড়ি নিলফামারী জেলার সদর থানার জাগতি গ্রামে।
যাত্রবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ বলেন, রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: বাংলাদেশ দল দেশে ফিরবে রবিবার বিকেলে
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কেকে
