‘দাদাগিরি’, ‘সারেগামাপা’ও ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিং সেটে আগুন

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৮:৪১

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘দাদাগিরি’, ‘সারেগামাপা’ ও ‘দিদি নাম্বার ওয়ান’-এর শুটিং সেটে আগুন লেগেছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে কলকাতার রাজারহাটে অবস্থিত স্টুডিওতে এ দুর্ঘটনা ঘটে।


ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যান্টিন থেকে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। ফলে নিমেষে পুড়ে যায় শিল্পীদের ভ্যানিটি ভ্যান। প্রথমে স্টুডিওর ভেতরে রাখা একটি ভ্যানিটি ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরও একটি ভ্যানিটি ভ্যানে আগুন লাগে। মুহূর্তেই পাশে থাকা একটি টিনের শেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দুটি গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মেকআপ ভ্যানের এসি থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হবে।

এ স্টুডিওতে ‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার ওয়ান’ ও  ‘সারেগামাপা’র শুটিং হয়। আজ ‘সারেগামাপা’ শোয়ের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।

ইত্তেফাক/এআই