দেশে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। এ অবস্থা থেকে সহসাই মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগের মতোই অবস্থা বিরাজ করছে। গরমে মানুষ অতিষ্ঠ হয়ে ছুটে যাচ্ছেন পুকুর কিংবা নদীতে। এভাবেই পদ্মা নদীর শীতল পানিতে নিজেকে শীতল করে নিচ্ছে মানুষেরা। মানুষের পাশাপাশি এই কুকুরটিও নেমে পরে নদীর পানিতে। এই যুবকটি কুকুরের শরীরে পানি ছিটিয়ে দিলে কুকুরটি আনন্দে মেতে ওঠে। ঠাণ্ডা পানি শরীরে লাগার সাথে সাথে যেন কিছুটা স্বস্তি মেলে। ছবিগুলো মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজশাহী পদ্মা নদী থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
