এফডিসিতে সাংবাদিকের ওপর হামলা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২২:৪৪

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এই ঘটনা ঘটে।

মিশা-ডিপজল প্যানেল আয়োজিত দোয়া মাহফিলের পর এই হামলার ঘটনা হয়।

এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন, তার ক্যামেরাম্যানসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিএস